নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ শিশু
নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু হলো মুন অ্যালার্ট বা মিসিং আর্জেন্ট নোটিফিকেশন সিস্টেম। পাশাপাশি এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নম্বর-১৩২১৯।
সোমবার সকালে কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদারীপুরের কালকিনি উপজেলার চর-ফতেহ বাহাদুর এলাকায় খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু ওয়ালিদ হাসান (৩)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে একই এলাকার জুয়েল বেপারীর ছেলে।
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের এক দিন পর নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের আগলা গ্রামে ঘাসের ক্ষেত থেকে মো. আবরার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
বরিশালের হিজলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু সাওদা আক্তারের (৫) মরদেহ তিনদিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড।
ঝালকাঠিতে লঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়া নৌকার নিখোঁজ শিশু রায়হান মল্লিকের (৯) মরদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে।
বরিশালের গৌরনদীতে নিখোঁজ ১০ বছর বয়সী শিশু সাফওয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারে সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসন প্রকল্প এলাকা থেকে নিখোঁজ শিশু আল মুহাম্মদ হক আহাদের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আহাদ জেলা ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আনোয়ারুল হকের ছেলে।